Praazo Help Center: Frequently Asked Questions (FAQs)
Find quick answers to your questions about orders, payments, and delivery to make your shopping experience at Praazo smooth and easy.
Praazo-তে অ্যাকাউন্ট খুলব কীভাবে বা লগ-ইন করব কীভাবে?
উত্তর: আমাদের সাইটের উপরে থাকা ‘Login/Register’ বাটনে ক্লিক করে আপনার সচল মোবাইল নম্বরটি দিন। আপনার নম্বরে একটি ওটিপি (OTP) কোড যাবে, সেটি ভেরিফাই করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কী করব?
উত্তর: লগ-ইন পেজে থাকা ‘Forgot Password’ অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে একটি কোড বা লিংক পাঠানো হবে, যার মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন।
আমার প্রোফাইলের তথ্য বা ডেলিভারি অ্যাড্রেস পরিবর্তন করব কীভাবে?
উত্তর: লগ-ইন করার পর ‘My Account‘ বা প্রোফাইল সেকশনে যান। সেখানে ‘Edit Address’ বা ‘Account Details’ অপশন থেকে আপনার ঠিকানা ও তথ্য আপডেট করতে পারবেন।
Praazo থেকে কীভাবে অর্ডার করতে হয়?
উত্তর: পছন্দমতো পণ্য সিলেক্ট করে ‘Add to Cart’-এ ক্লিক করুন। অর্ডারটি সম্পন্ন করতে আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন এবং একটি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। চেকআউট করার সময় আমাদের সিস্টেম আপনাকে খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করতে সাহায্য করবে।
অর্ডার করার জন্য কি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক?
উত্তর: জ্বি, Praazo-তে অর্ডারের সুরক্ষা এবং দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে অ্যাকাউন্ট তৈরি করা এবং মোবাইল নম্বর ভেরিফিকেশন করা বাধ্যতামূলক। এর মাধ্যমে আপনি সহজেই আপনার অর্ডারের আপডেট ট্র্যাকিং করতে পারবেন।
আমি আমার অর্ডারের বর্তমান অবস্থা (Tracking) কীভাবে জানব?
উত্তর: প্রোফাইলের ‘My Orders’ সেকশন থেকে আপনার অর্ডারের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও অর্ডার শিপ হওয়ার পর আপনি একটি ট্র্যাকিং নম্বর সহ SMS পাবেন।
Praazo-তে পেমেন্ট করার মাধ্যমগুলো কী কী?
উত্তর: আমরা ক্যাশ অন ডেলিভারি (পণ্য বুঝে পেয়ে টাকা পরিশোধ), বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করি।
ডেলিভারি চার্জ কত এবং এটা কি সব জায়গার জন্য সমান?
উত্তর: বগুড়ার ভেতরে ডেলিভারি চার্জ ৬০ টাকা এবং বগুড়ার বাইরে ১৩০ টাকা। তবে বিশেষ অফার বা নির্দিষ্ট টাকার কেনাকাটায় আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি।
ডিসকাউন্ট কোড বা প্রোমোকোড কীভাবে ব্যবহার করব?
উত্তর: চেকআউট পেজে ‘Apply Coupon’ বা ‘Promo Code’ বক্সে আপনার কোডটি লিখে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার টোটাল বিল থেকে ডিসকাউন্ট কমে যাবে।
অর্ডার করার পর কি পেমেন্ট মেথড পরিবর্তন করা যায়?
উত্তর: অর্ডার প্লেস করার পর সরাসরি ওয়েবসাইট থেকে মেথড পরিবর্তন করা যায় না। এক্ষেত্রে আমাদের কাস্টমার সাপোর্টে কল করে সাহায্য নিতে হবে।
অর্ডার করার কতদিনের মধ্যে আমি পণ্য হাতে পাব?
উত্তর: বগুড়ার ভেতরে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয়। বগুড়ার বাইরে ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে আপনার পণ্যটি পৌঁছে যাবে।
আমি কি নির্দিষ্ট সময়ে ডেলিভারি নিতে পারি?
উত্তর: অর্ডার করার সময় ‘Note’ বক্সে আপনার পছন্দের সময়ের কথা জানাতে পারেন। আমাদের ডেলিভারি পার্টনাররা চেষ্টা করবেন আপনার সুবিধাজনক সময়ে পৌঁছাতে।
বগুড়া এবং বগুড়ার বাইরে ডেলিভারি প্রসেস কি আলাদা?
উত্তর: বগুড়ার ভেতর আমরা নিজস্ব ডেলিভারি নেটওয়ার্ক বা দ্রুততম কুরিয়ার ব্যবহার করি। ঢাকার বগুড়ার সাধারণত নামী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
পণ্য পছন্দ না হলে বা নষ্ট থাকলে কি পরিবর্তন (Exchange) করা যাবে?
উত্তর: অবশ্যই! পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যদি কোনো সমস্যা খুঁজে পান, তবে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। আমরা কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ ছাড়াই পণ্যটি পরিবর্তন বা রিটার্ন গ্রহণ করব।
রিফান্ড পেতে চাইলে কতদিন সময় লাগবে?
উত্তর: রিটার্ন প্রসেস সম্পন্ন হওয়ার পর ৩-৭ কার্যদিবসের মধ্যে আপনার দেওয়া পেমেন্ট মেথডে (বিকাশ/নগদ/ব্যাংক) টাকা রিফান্ড করা হবে।
Praazo-এর রিটার্ন পলিসি কী?
উত্তর: অরিজিনাল ইনভয়েস ও প্যাকেজিং সহ অক্ষত অবস্থায় পণ্য রিটার্ন করতে হবে। ভুল পণ্য বা ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ফ্রিতে রিটার্ন গ্রহণ করি। আমাদের পূর্ণাঙ্গ রিটার্ন ও রিফান্ড পলিসি পড়ুন।
আপনাদের সাথে সরাসরি কথা বলার কোনো মাধ্যম আছে কি?
উত্তর: যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইন নম্বরে +৮৮০১৩০৬-৫২৯২৫৭ কল করুন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আমাদের প্রতিনিধি আপনাকে দ্রুত সাহায্য করবেন।